শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

মঞ্চে শঙ্কর-শিবমণি-শান-কেকে, ‘সারেগামাপা ২০২০’র ‘সেরার সেরা’ কে?

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫০২ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ :রবিবাসরীয় সন্ধে গানেগানে উদযাপন। থাকছেন শিবমণি, শঙ্কর মহাদেবন, শান, কেকে। এঁদের সাক্ষী রেখে ১৮ এপ্রিল সন্ধে ৭টা থেকে গানযুদ্ধে নামবেন রক্তিম, নীহারিকা, অনুষ্কা,অর্কদীপ, জ্যোতি, বিদীপ্তা। উপলক্ষ, জি বাংলার ‘সারেগামাপা ২০২০’-র গ্র্যান্ড ফিনালে। থাকবেন শো-এর বাকি বিচারক শ্রীকান্ত আচার্য, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, নেহা কক্কর, মিকা সিংহ। কে হবেন সেরার সেরা? জানাবে, কয়েক ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াই।

টানা কয়েক বছর ধরেই গানের এই রিয়্যালিটি শো আলাদা জায়গা করে নিয়েছে দর্শকমনে। টানা ৬ মাস ধরে গানের সুরে ভাসার পর এই গ্র্যান্ড ফিনালের কাছে বিপুল প্রত্যাশা দর্শক-শ্রোতাদের। অতিমারিও স্তব্ধ করতে পারেনি এই শো-এর গতি। অনলাইনে অডিশন নিয়ে বাছা হয় প্রতিযোগীদের। এ বার শ্যুটিংয়ের সময় জায়গা হয়নি অংশগ্রহণকারীর মা-বাবারও। এ ভাবেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে সমস্ত নিয়ম মেনে অনুষ্ঠিত হয়েছে সমস্ত পর্ব। কারণ, দ্য শো মাস্ট গো অন।এ বছর সারেগামাপা-র বড় চমক আবীর চট্টোপাধ্যায়ের সঞ্চালনা। এই রিয়্যালিটি শো-এর হাত ধরে সঞ্চালনায় হাতেখড়ি তাঁর। ফিনালেও সমৃদ্ধ হবে তাঁর সঞ্চালনায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com