শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

বাংলা টেলিভিশনের এক নম্বর সিরিয়াল মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স কি হচ্ছেই?

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৭৬০ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : বাংলা টেলিভিশনের এক নম্বর সিরিয়াল মিঠাইমিঠাই-এর ননদের বিয়ে ঘিরে এতদিন তোলপাড় ছিল ধারাবাহিক, একের পর এক টুইস্ট শেষে নিপাকে উদ্ধার করতে সফল হয়েছে গল্পের নায়ক সিদ্ধার্থ। কিন্তু রাতুলের সঙ্গে নিপার বিয়েটা পাকাপাকিভাবেই ভেঙে গিয়েছে, রাতুলের বাড়ির লোক নিপাকে বৌমা করতে রাজি নয়। সকলের কথা মেনে রাতুলকে বিয়ে করতে শেষ পর্যন্ত রাজি হয়েছে শ্রীতমা।

যদিও বোনের এইভাবে বিয়েতে একবারেই খুশি নয় সিদ্ধার্থ। রাতুল-নিপা-শ্রীতমা’র এই ত্রিকোণ বিয়ের জালের আটকে দর্শক কিছুটা হলেও মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্স কথা ভুলে ছিল। কিন্তু আচমকাই বোমা ফাটল। চ্যানেলের পক্ষ থেকে সামনে এসেছে নতুন প্রোমো। আর সেখানেই দেখা যাচ্ছে মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সের দিন এগিয়ে এসেছে, প্রোমোতে তোর্সার মা সিদ্ধার্থকে পরিস্কার জানায়, ‘আগামী সোমবার তোমাদের ডিভোর্সের দিন’। এইকথা শুনে চমকে যায় মিঠাই।

বাংলা টেলিভিশনের এক নম্বর সিরিয়াল মিঠাই। সৌমিতৃষা আর আদৃতের রাসয়ন, যৌথ পরিবারের আদর্শ, আর ত্রিকোণ প্রেমকে হাতিয়ার করেই সাফল্য পেয়েছে এই ধারাবাহিক। তবে এখন প্রশ্ন হল সত্যি কি মিঠাই আর সিদ্ধার্থের বিবাহবিচ্ছেদটা হবে ?, নাকি শেষ মুহূর্তে বেঁকে বসবে সিদ্ধার্থ। মিঠাইয়ের গুরুত্ব ইতিমধ্যেই একটু একটু করতে বুঝতে শুরু করেছে সিদ্ধার্থ।

নিপার বিয়ে ভাঙা এবং শ্রীতমার বিয়েও বেশ কিছু শিক্ষা দেবে সিদ্ধার্থকে তা বেশ স্পষ্ট। এই কঠিন পরিস্থিতিতেও সিদ্ধার্থের দুই বোনের সম্পর্ক ভেঙে যেতে দেয়নি, বরং দুজনের মিল করিয়ে দেবে। অন্যদিকে শ্রীতমার মতোই পরিস্থিতির চাপে পড়েই মিঠাইকে বিয়ে করেছিল সিদ্ধার্থ, সেটাও দোটানায় ফেলবে তাঁকে। মিঠাই-সিদ্ধার্থের ডিভোর্সের ট্র্যাক নিয়েও দ্বিধাবিভক্ত মিঠাই ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে ডিভোর্স হলে, তবেই মিঠাইয়ের মূল্য বুঝবে সিদ্ধার্থ। হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com