শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

আজ জন্মদিনে আটলান্টায় মা ও মেয়ের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৬৫৪ বার পঠিত
আজ জন্মদিনে আটলান্টায় মা ও মেয়ের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমী
ফাইল ফটো

বিনোদন নিউজ : আজ চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। এর আগেও জন্মদিন কয়েকবার দেশের বাইরে উদযাপন করেছেন। কিন্তু বিগত প্রায় তিন বছর জন্মদিন মায়ের সঙ্গে উদযাপন করা হচ্ছিলো না। গেলো মাসের মাঝামাঝিতেই মৌসুমী চলে যান মেয়ে ফাইজাহ’কে নিয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। সেখান থেকে চলে যান আটলান্টায় যেখানে তার মা ছিলেন ছোট বোন ইরিন জামানের কাছে। সেখানেই মা, বোন ইরিন জামান, বোনের স্বামী জিয়া ও কন্যা ফাইজাহ’র সঙ্গে জন্মদিন কাটবে এবার।

মুঠোফোনে আটলান্টা থেকে গত সোমবার রাতে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ আমার চেয়ে আমার মায়ের কাছে আমার জন্মদিনটি খুব গুরুত্বপূর্ণ। আমি যেমন আমার বাচ্চাদের জন্মদিনকে ঘিরে বিশেষ কিছু ভাবি। তেমনি আমার মা এখনো ভাবেন। বাবা বেঁচে থাকলে হয়তো তিনিও তাই করতেন। আমি ব্যক্তিগতভাবে আমার জন্মদিনকে ঘিরে তেমন কোন পরিকল্পনা করিনা। আমার পরিবার, প্রিয়জনরাই এই দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালোলাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে-সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি-তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করবো।’

‘তবে হ্যাঁ, খুউব মিস করবো সানীকে, আমার ছেলে ফারদিন আর আমার বউ মা আয়েশা’কে। আয়েশা বউ হয়ে আসার পর আমার জন্মদিনটায় কাছে থাকতে পারলোনা। খুউব মিস করলেও খারাপ লাগবেনা কারণ আমি আমার মায়ের কাছে আছি -মায়ের মা হবার দিনে। আর সানীর অন্তরের ভালোবাসা আমাকে সবসময় ঘিরে রাখে, তার সন্তানেরাও পরম ভালোবাসায় আমাকে আগলে রাখে-এইতো জীবনের বড় প্রাপ্তি। সবাই দোয়া করবেন।’

মৌসুমী জানান শিগগিরই তিনি দেশে ফিরবেন। এদিকে মৌসুমী আমেরিকা যাবার আাগে সৈয়দ আপন আহসানের নির্দেশনায় একটি তথ্যচিত্র, তোহা মোরশেদের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপন, জাহিদ হোসেনের সিনেমা ‘সোনার চর’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙ্গন’ সিনেমার কাজ করেন। দেশে ফিরে তিনি কোন কাজে অংশ নিবেন সেই পরিকল্পনা সম্পর্কে আপাতত কিছু বলেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com