শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নাসিম- সাধারণ সম্পাদক রওনক হাসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯০ বার পঠিত
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নাসিম- সাধারণ সম্পাদক রওনক হাসান
ফটো সংগ্রহীত

বিনোদন নিউজ :অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নাসিম- সাধারণ সম্পাদক রওনক হাসান।অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নাসিম- সাধারণ সম্পাদক রওনক হাসানশিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছিল তারার মেলা। উৎসবমুখর হয়ে উঠেছিল সেখানকার পরিবেশ। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ৭৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪৪ জন। নির্বাচনে প্রার্থী হিসেবে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ অভিনয়শিল্পী। এবার সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবিব নাসিম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান।

শুক্রবার রাত ১০টার দিকে এই ফলাফল ঘোষণা করেন শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। এবারের নির্বাচনে তিন সহসভাপতি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী, জামিল হোসেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজু খাদেম। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সুজাত শিমুল। সাত কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শামস সুমন, আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

দিনভর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com