শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

কেন সোনার গয়না পছন্দ করতেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৭ বার পঠিত
কেন সোনার গয়না পছন্দ করতেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি?
ফাইল ফটো

বিনোদন নিউজ : কয়েকদশক ধরে ভারতীয় সিনেমার সংগীত জগতে রাজ করছেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। আজও তাঁর গানের জনপ্রিয়তা তুঙ্গে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন সকলের পছন্দের বাপ্পিদা। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই।
বাপ্পি লাহিড়ির প্রথম ভালোবাসা গান হলেও তাঁর অন্যতম প্রেম সোনার গয়না। গয়নার প্রতি তাঁর ভালোবাসা নজরকাড়া।
সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম এক্কেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই লেজেন্ডারি মিউজিক কম্পোজার। তাঁর অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মন।
তবে শুধু সংগীতের মাধ্যমেই নয়, লুকেও তিনি অনন্য। সোনার গয়না পরতে ভালোবাসেন বাপ্পি লাহিড়ি। তাঁর জুয়েলারি কালেকশন যেকোনও গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এতো গয়না পরতে ভালোবাসেন তিনি?
কটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর গয়নার প্রতি ভালোবাসার কারণ। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত।
তিনি বলতেন, ‘এলভিস প্রেসলি সোনার চেন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সেইসময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই। সোনার কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি। তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com