রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

শীত কমে বাড়ছে তাপমাত্রা তবে কি শীত বিদায় নিচ্ছে? 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৮ বার পঠিত

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বিরাজমান শৈত্যপ্রবাহের বিস্তারও কমে আসছে। ঠান্ডা আগের মতো অনুভূত হচ্ছে না। বেলা যত বাড়ছে, গায়ে গরম পোশাক রাখা বেশ অস্বস্তির হয়ে পড়ছে। তবে কি শীত বিদায় নিচ্ছে?

আবহাওয়াবিদরা বলছেন, ফেব্র্রুয়ারির প্রথম সপ্তাহে শীত বিদায় নিতে পারে। দেশের বেশকিছু অঞ্চল গত ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহমুক্ত হয়েছে। মঙ্গলবার তিন বিভাগ ও ১৬ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। বুধবার দুই বিভাগ ও আট অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। দু-এক দিনের মধ্যে বিদায় নিতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাজশাহী, রংপুর বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, তীব্র শৈত্যপ্রবাহ কেটে গেছে এখন। বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবারও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হয়েছে। শীতের দাপট এ সপ্তাহজুড়ে থাকবে বলে মনে করছেন তিনি।

চলতি মৌসুমে গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। তৃতীয় দফা শৈত্যপ্রবাহ শুরুর পর গত ৩১ জানুয়ারি উত্তরের জনপদ কুড়িগ্রামের রাজারহাটে থার্মোমিটারের পারদ নেমে যায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। পরদিন ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com