শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা আলমগীর হাসপাতালে কেমন আছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৪১ বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেতা আলমগীর হাসপাতালে কেমন আছেন
ফাইল ফটো

বিনোদন সংবাদদাতা : ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন আলমগীর ভাইয়ের খোঁজ-খবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। কোনো সমস্যা নেই। তবে আরো ছয়দিন হাসপাতালে থেকে করোনা পরীক্ষা করাবেন। এরপর বাসায় ফিরবেন।’

বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ আলমগীর। ১৮ এপ্রিল করোনা পরীক্ষা করান তিনি। এরপর জানা যায়, তিনি করোনা পজিটিভ। ২০ এপ্রিল বিকেলে এসব তথ‌্য নিশ্চিত করেন তার স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা।

গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) একসঙ্গে করোনার প্রথম ডোজ নেন আলমগীর ও গায়িকা রুনা লায়লা। গত ১৭ এপ্রিল তারা দ্বিতীয় ডোজ নেন। তারপরও এ ভাইরাসের থাবা থেকে রক্ষা পাননি আলমগীর।

পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে সফল আলমগীর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com