শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

এই ঈদে আসছে ‘জমজ-১৪,’ এবার ৪ রুপে মোশাররফ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৬০০ বার পঠিত

বিনোদন সংবাদদাতা : প্রতি ঈদে  মোশাররফ করিম অীভনীত ‘জমজ’ নাটককে ঘিরে দর্শকদের মধ্যে অন্যরকম এক আগ্রহ থাকে। জমজ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোশাররফ করিম। দর্শকদের আবেদনে এর আগে নাটকটির ১৩টি সিক্যুয়াল তৈরি হয়েছে। এবার  ঈদে আসতে যাচ্ছে ‘জমজ-১৪’।

করোনার কারণে গত ঈদে নির্মিত  না হলেও এবারের ঈদের জন্য নির্মাণ হয়েছে ‘জমজ ১৪’। আগের সিক্যুয়ালে তিনটি চরিত্রে দেখা গিয়েছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়ালে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

‘জমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন—‘‘জমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা জমজ দেখতে পাবেন।’

‘জমজ-১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। ঈদের  চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com