বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

আরও এক নতুন সিনেমায় অক্ষয় কুমার চুক্তিবদ্ধ হলেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৯২২ বার পঠিত

বিনোদন নিউজ : বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বছর প্রতি তার একের অধিক সিনেমা মুক্তি পাওয়াই স্বাভাবিক ব্যাপার। কিন্তু চলমান করোনা সংকটে চলতি বছর আগের রূপে দেখা যায়নি অক্ষয়কে। হঠাৎ করে বিবর্ণ হয়ে যাওয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে তার একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে।

তবে আভাস পাওয়া যাচ্ছে, চলতি বছরে বেশ কয়েকটি বড় সিনেমা নিয়ে হাজির হবেন বলিউডের এই সুপারস্টার।

এদিকে নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। তারই হিট সিনেমা ‘মিশন মঙ্গল’র পরিচালক জগেন শক্তির নতুন একটি সিনেমা। সম্প্রতি এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এমন খবরই জানাচ্ছে বলিউডভিত্তিক গণমাধ্যমগুলো।

সিনেমাটি নির্মিত হচ্ছে কেপ অফ গডের ব্যানারে। শুটিং শুরু হওয়ার ব্যাপারে জানা যায়, ২০২১ সালের শেষের দিকে মাঠে নামবে এ সিনেমার টিম। এটি শেষ করার কথা রয়েছে মাত্র ৩৮ দিনের মধ্যে। আর মুক্তি পাবে ২০২২ সালে।

প্রসঙ্গত, চলতি বছর দিন কয়েক আগেই মুক্তি পায় অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘লক্ষী’। সিনেমাটি মুক্তির আগে বেশ সমালোচিত হলেও মুক্তির পর বিপরীত চিত্র দেখা গিয়েছে। এতে অক্ষয়ের দুর্দান্ত অভিনয় প্রশংসা পাচ্ছে। শুধু ভারতেই নয় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও দারুন সাড়া পেয়েছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com