রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

নাটোরে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১০৯৭ বার পঠিত

নাটোরে পৃথক দুটি স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার জেলার লালপুর থানাধীন চষুডাঙ্গা গ্রামের মাঠের গমক্ষেত থেকে সুলতান হোসেন ইমন(৩২) নামের এক যুবক ও একই থানাধীন পাটিকাবাড়ী এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,সকালে চষুডাঙ্গা এলাকার মাঠের জমিতে কাজ করতে গিয়ে গমক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।অন্যদিকে উপজেলার পাটিকাবাড়ী এলাকায় রেল লাইনের পাশে একটি অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।নাটোরের পুলিশ সুপার,বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানাতে পারেন নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com