রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১২৪১ বার পঠিত

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো-রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মোঃ নিক্সন মিয়া (৩০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২১ জানুয়ারি, ২০২১) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্র। তারা নিজেদেরকে স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা পরস্পর যোগসাজসে গত ১৭ ডিসেম্বর, ২০২০ খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ন দেয়ার নাম করে দুইটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লক্ষ টাকা আত্মসাত করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com