বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অভিনব কায়দায় যৌনপীড়ন কারী সেই বৃদ্ধ ভিক্ষুক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৮৮ বার পঠিত
মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অভিনব কায়দায় যৌনপীড়ন কারী সেই বৃদ্ধ ভিক্ষুককে আটক করেছে পুলিশ।জানা গেছে,নগরীর ব্যস্ততম আরডিএ মার্কেটে এক ভিক্ষুক অভিনব কায়দায় নারীদের স্পর্শ কাতর স্হানে হাত দিয়ে যৌন পীড়ন করত এক ভিক্ষুক।বিষয়টি সাইফুল ইসলাম দুলাল নামে এক যুবকের নজরে আসলে তিনি ওই বৃদ্ধের কার্যকলাপ গোপনে মোবাইলে ভিডিও ধারন করেন।পরে তা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।পরে বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে।এরপর ২৫ তাং ভোররাতে বোয়ালিয়া থানার এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন,মোঃ আঃ মতিন,উত্তম কুমার রায়,এএসআই রানা আহমেদ,নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ নগরীর শেখেরচক পাঁচআনি এলাকা থেকে অভিযুক্ত ভিক্ষুককে আটক করে।এ নিয়ে আজ দুপুরে বোয়ালিয়া থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম কুদ্দুস।তিনি বলেন,আটক ভিক্ষুকের নাম এনামুল হক বুলু(৬২)।তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালিনগর গ্রামে।সে নগরীর শেখেরচক পাঁচআনি এলাকায় ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তান সহ বসবাস করে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের যৌন পীড়নের ভিডিও দেখে এক স্কুল ছাত্রী থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন,গত ২৮ ডিসেম্বর সকালে প্রাইভেট পড়তে যাবার সময় কুমারপাড়া মন্দিরের কাছে গেলে ওই বৃদ্ধ বলে নিজকে একটু দাড়াতে সাহায্য করতে বলে।ছাত্রীটি সাহায্য করার সময় বৃদ্ধ তার স্পর্শকাতর স্হানে হাত দেয় এবং ভিক্ষুককে সনাক্ত করেন।পর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com