শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

করোনা:হাসপাতালে কারিশমা-কারিনার বাবা বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বার পঠিত

বিনোদন নিউজ : বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালটির সিইও ডা. সন্তোষ শেঠি ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাতে (বুধবার, ২৮ এপ্রিল) বর্ষীয়ান অভিনেতা শ্রী রণধীর কাপুর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ’

তিনি আরও জানান, বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী রণধীর কাপুর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

রণধীর কাপুরের মেয়ে কারিশমা কাপুর ও কারিনা কাপুর। সম্প্রতি স্ত্রী ববিতার জন্মদিন উদযাপন করতে করিনা কাপুর খানের বাসায় গিয়েছিলেন রণধীর। সঙ্গে ছিলেন কারিশমা কাপুরও।

এদিকে, গত বছর মারা গেছেন রণধীর কাপুরের ছোট ভাই ঋষি কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আরেক ভাই রাজীব কাপুরেরও। ঘটনার শেষ সেখানেই নয়। গত মার্চে করোনা আক্রান্ত হয় রণধীরের ভাইয়ের ছেলে অভিনেতা রণবীর কাপুর। যদিও বর্তমানে সেরে উঠেছেন তিনি। এবার করোনায় আক্রান্ত হলেন রণধীর কাপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com