শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আফসানা মিমি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বার পঠিত

নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ অভিনেত্রীর পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি দুপুরে জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের খবর।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আফসানা মিমি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।

আজ হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে নজরুল সৈয়দ বলেন, ‘তিনি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’ সবার কাছে দোয়া চেয়েছেন আফসানা মিমি।

প্রসঙ্গত, অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছর মেয়াদে তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com