রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

গুরুদাসপুরে বাসর ঘর রেখে পালালো নবদম্পতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৪৭৩ বার পঠিত

নাটোর সংবাদদাতা : নাটোরে গুরুদাসপুরে রাতের আঁধারে আয়োজন করা হয় বাল‌্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়ে বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার উপস্থিতি টের পেয়ে বাসর ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায় নবদম্পতি ও বিয়ে বাড়ির লোকজন।ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও তমাল হোসেন।ইউএনও তমাল হোসেন জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে দুধগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে নুপুর খাতুনের বাল্যবিয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন। নুপুর খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সবাই পালিয়ে যায়।ঘটনাস্থলেই বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।স্থানীয় মেম্বার হিটলার হোসেন জানান, বর কনেসহ তাদের অভিভাবককে রোববার দুপুরে উপস্থিত করার জন্য ইউএনও নির্দেশ দিয়েছেন। এখনও বর কনেসহ তাদের অভিভাবকরা আত্মগোপনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com