সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

দুইটি কাতলের দাম মাত্র ৬৩ হাজার টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১৭২৬ বার পঠিত

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিনিয়তই ধরা পড়ছে বিভিন্ন ওজনের সুস্বাদু বড় সাইজের কাতলা, বোয়াল, রুই, পাঙ্গাস, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।তারই ধারাবাহিকতায় বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদূরে কার্গো ঘাটায় পাবনার জেলে কৃষ্ণ হালদারের জালে ১৮ কেজি ৭শ গ্রাম ওজনের ১টি কাতলা এবং পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের হরিরামপুরের জেলে বিকাশ হালদারের জালে ২০ কেজি ৫শ গ্রাম ওজনের ১টি কাতলা মাছ ধরা পড়ে।সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মৎস্য আড়ৎ আনলে মাছ দুটি উন্মুক্ত নিলামে ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট ২০ কেজি ৫ শ গ্রাম ওজনের কাতলা মাছটি ১৫শ টাকা কেজি দরে ৩০ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নিয়ে তা ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন।

কাতলা মাছ


অপর ১৮ কেজি ৭শ গ্রাম ওজনের কাতলা মাছটি দৌলতদিয়া ফেরি ৫ নম্বর ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪ শ টাকা কেজি দরে ২৬ হাজার ১৮০ টাকা দিয়ে কিনে নিয়েছেন। মাছটি বেশি লাভের আশায় তিনি দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করছেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমে যাওয়ার কারণে যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com