মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

সিলেট নগরীতে সিগন্যাল অমান্য, বাধা দেওয়ায় সার্জেন্টকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫১৬ বার পঠিত
সিলেট নগরীতে সিগন্যাল অমান্য, বাধা দেওয়ায় সার্জেন্টকে পিটিয়েছে ছাত্রলীগ নেতা
ফটো: সংগৃহীত

সিলেট সংবাদদাতা : সিগন্যাল অমান্য করে সামনে চলে যেতে বাধা দেওয়ায় সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছে সৌরভ চৌধুরী নামের এক যুবক। শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় ঘটনাটি ঘটে। সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে দাবি করেছে।

ঘটনার পর পুলিশ সৌরভকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন।ওসি এসএম আবু ফরহাদ জানান, শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম বাধা দেন। এসময় সৌরভ উত্তেজিত হয়ে বলেন, আমি ছাত্রলীগ করি। এ কথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম আহত হন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভকে আটক করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, সৌরভকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে জসিম উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com