শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

সুস্থ হয়ে উঠছেন কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য নায়ক ফারুক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪২৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা:কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন৷

দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

সবার কাছে দোয়া চেয়ে ফারহানা পাঠান বলেন, ‘আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। আল্লাহর রহমতে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। সবাই দোয়া করবেন।’

টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com